পোরশা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম
নওগাঁর পোরশায় বৃহস্পতিবার ২৭০ পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ২৭০ পরিবারের মাঝে দুটি করে ৫৪০টি ছাগল, দুটি করে ঢেউটিন, চারটি পিলার ও ৫টি করে ম্যাট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, ভেটেরিনারী সার্জন ডা. আজিজ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।