চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১২:৩৫ পিএম
নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী বুধবার রাতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন। নির্বাহী সদস্য যথাক্রমে রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।
ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএ-এর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালেহ নোমান, এনটিভির স্পেশাল করসপনডেন্ট শামসুল হক হায়দরী, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির এবং বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার সোহেল সরওয়ার। নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।