× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১২:৩১ পিএম

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার আশুলিয়ায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বৃহস্পতিবার বেলা সাড়ে ১১দিকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার বিকাল পৌঁনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জুয়েল মিয়া (২৩) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি গাড়ি সিগন্যাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ওই গাড়ির পিছু নিয়ে বিকাল পৌঁনে ৫টার দিকে গাড়িটি থামাতে সমর্থ হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা স্বল্প মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে অধিকমূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা