চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২২:৩৫ পিএম
নুরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলামের বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
এ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গা মরহুমের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, তাঁর আত্মীয়স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করবেন।
২০২১ সালের ০২ এপ্রিল চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। জীবিতাবস্থায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন। নুরুল ইসলাম অনন্য অবদান রাখেন আলোকিত সমাজ বিনির্মাণে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।