× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় তিন বগি রেখে চলে গেল ট্রেন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ২০:৪৫ পিএম

আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রেনের তিন বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটনা ঘটেছে।  এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের চরম ভোগান্তি পহাতে হয়েছে। সাময়িক ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

নাঙ্গলকোট রেলস্টেশনের অদূরে হাসানপুর-গুণবতী মধ্যবর্তী স্থানে বুধবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬ টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের অদূরে হাসানপুর-গুণবতী রেলপথের মধ্যবর্তী স্থানে চলন্ত উদয়ন এক্সপ্রেসের একাংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে য়ায়। এতে ট্রেনের সামনের অংশটি প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীদের চিৎকারে চালক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেন থামান। পরে ট্রেনে থাকা রেলওয়ে কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঘটনার পরপরই একই লাইনে চলাচলকারী একটি ঢাকা-চট্টগ্রামগামী ট্রেন নাঙ্গলকোট স্টেশনে আটকা পড়ে, ফলে সাময়িকভাবে চট্টগ্রামমুখী রেল চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, “এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরও ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা