× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৫২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ পিএম

ভাটার কারণে পানি কমে গেলে ডুবে যায় লঞ্চটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাটার কারণে পানি কমে গেলে ডুবে যায় লঞ্চটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের চরমোনাইয়ে ঘাটে অবস্থান করা এমভী মানিক-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। 

সদর উপজেলার  চরমোনাইয়ে ইউনিয়নে বুধবার বেলা ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে। 

তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিলে অংশ নিতে লঞ্চটি মঙ্গলবার রাতে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিলো লঞ্চটি। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা দেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এসময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে লঞ্চটি মজবুতভাবে বেধে না রাখায় পানি কমে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। লঞ্চের ভেতরে রাখা মুসল্লীদের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

বিবৃতিতে তিনি বলেন, “চরমোনাই ঘাটে মানিক-০৪ লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি। গতকাল রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইর উদ্দেশ্যে ছেড়ে আসে রিজার্ভ লঞ্চ মানিক-০৪। লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিলো। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা দেবে গিয়ে দুপুরের দিকে ডুবে যায় লঞ্চটি। তবে এসময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে ছিলেন না”।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হতে যাচ্ছে চরমোনাই বার্ষিক মাহফিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা