× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় একদিনে সড়কে ঝরল ৬ প্রাণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৩৮ পিএম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের জানাজার প্রস্তুতি চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের জানাজার প্রস্তুতি চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক চারটি  সড়ক দুর্ঘটনায় একই দিনে ছয় জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

কুমিল্লার দাউদকান্দি, নিমসার, চান্দিনা,চৌদ্দগ্রাম এলাকায় বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে।

এদিন ভোরে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন—উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।

একই ঘটনায় আহত হন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিএনজি চালিত একটি অটোরিকশা বুধবার ভোরে কানাড়া এলাকায় মহাসড়কে উল্টো পথে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং ৪ জন আহত হন।

নিহতদের স্বজনরা জানান, তারা মতলবের বেলতলী এলাকায় একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এর কয়েক ঘণ্টা আগে ভোর ৩টা ৪৫ মিনিটে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে আরেকটি দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)।

ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে ঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।

অপরদিকে একইদিনে চৌদ্দগ্রামে বাসচাপায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় জায়নি যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন পৃথকভাবে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা