× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মগুণে বেঁচে থাকবেন আহসানুল হক শামীম: মাহমুদ হাসান খান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৯:৪৩ পিএম

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম সৈয়দ আহসানুল হক শামীমের রুহের মাগফিরাত কামনায় সোমবার (৩০ মার্চ) আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তব্য দেন সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম সৈয়দ আহসানুল হক শামীমের রুহের মাগফিরাত কামনায় সোমবার (৩০ মার্চ) আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তব্য দেন সভাপতি মাহমুদ হাসান খান।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইদএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বিজিএমইএর সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর চট্টগ্রামে তিনি অল্প কয়েকজন মানুষকে চিনতেন, তাদের মধ্যে সৈয়দ আহসানুল হক শামীম অন্যতম। 

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম সৈয়দ আহসানুল হক শামীমের রুহের মাগফিরাত কামনায় সোমবার (৩০ মার্চ) আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আহসানুল হক শামীম বলেন, “চট্টগ্রামে কোনো সমস্যা হলে শামীম সবসময় পাশে থাকতেন। পোশাক শিল্পের জন্য তিনি অনেক কাজ করে গেছেন এবং তার কর্মের গুণেই তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন”।

বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে এ স্মরণসভার আয়োজন করে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চল। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “শামীম সবসময় হাসিমুখে থাকতেন। আজকের দিনে আমাদের প্রধান কাজ তার জন্য দোয়া করা। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা চাই শামীমের মতো মানুষের স্মৃতি বিজিএমইএ পরিবারের মধ্যে সবসময় ধরে রাখা হোক”।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আমার প্রিয় সহকর্মী আহসানুল হক শামীমের স্মৃতিচারণ করতে। তিনি শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ, সহকর্মী এবং সবার প্রিয় একজন বন্ধু। তার কর্ম, তার আদর্শ এবং তার অবদান বিজিএমইএ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি মরহুমের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বলেন, বিজিএমইএ পরিবার সবসময় তাদের পাশে থাকবে”।

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, “আজকের এই উপস্থিতি প্রমাণ করে শামীম কতটা জনপ্রিয় ছিলেন। চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা একসাথে কাজ করেছি। আমরা দোয়া করি আল্লাহ তার ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে দিন। অল্প সময়ের জীবনে তিনি অনেক কিছু করে গেছেন এবং তার ভালো গুণগুলো আমরা ধারণ করার চেষ্টা করব”।

প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক এস. এম. আবু তৈয়ব বলেন, “শামীম আমার নিজের ছোট ভাইয়ের মতো ছিল। আমরা একসাথে অনেক কাজ করেছি, দেশের ভেতরে ও বিদেশে বহুবার গিয়েছি, বিভিন্ন বায়ার মিটিং ও শিল্পসংক্রান্ত কাজে একসাথে অংশ নিয়েছি। কর্মক্ষেত্রে সে ছিল অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও সহযোগিতাপরায়ণ একজন মানুষ। তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য গভীর বেদনার এবং পোশাক শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি”।

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিজিএমইএ’র পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুরের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকদের মধ্যে ড. রশিদ আহমেদ হোসাইনি, মজুমদার আরিফুর রহমান, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, আশিক ভূঁইয়া এবং মরহুমের বড় ছেলে সৈয়দ আছির হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা