× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৬:৪১ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৬ ১৬:৪১ পিএম

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

​বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার বোয়ালিয়ার রেইন্টি তলা এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ‘শ্রাবণী পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাস বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। মহাসড়কের বোয়ালিয়া রেইন্টি তলা অতিক্রম করার সময় বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, মোটরসাইকেল ও ইজিবাইক রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, বাসের নিচে একটি মোটরসাইকেল পিষ্ট হয়ে আটকে আছে এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাস্তার পাশের দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। ইজিবাইক ও মোটরসাইকেল আরোহীদের অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাসে থাকা যাত্রীরা অভিযোগ করে বলেন, চালক শুরু থেকেই খুব দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি গতি কমাননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

​বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন,  “বরিশাল-কুয়াকাটা মহাসড়কের এ দুর্ঘটনায়  ৮ থেকে ১০ আহত হয়েছেন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। হাইওয়ের পুলিশ ওখানে আছেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা