× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৫:৫৩ পিএম

কোস্ট গার্ডের লোগো। ফাইল ফটো

কোস্ট গার্ডের লোগো। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা এক শিশু ও ছয় নারীসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এর আগে, সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি গোপন আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সোমবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসত বাড়িতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জিম্মি রাখার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সন্দেহজনক বসত ঘরটিতে অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারী দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।

“পরে পাচারকারীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বসত ঘরটি তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়”।

তিনি জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সংগ্রহ করে। তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্ট গার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা