× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২১:৩৯ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৬ ২১:৪০ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

নেত্রকোণার মোহনগঞ্জের হাওর এলাকায় প্রতিবেশীর ঘর থেকে অঙ্কিত বর্মণ (৩) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

মোহনগঞ্জের বরান্তর গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সাগর চন্দ্র বর্মণের ছেলে।

পরিবার সূত্র জানায়, সাগর বর্মণ পরিবারসহ ঢাকায় থাকেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদি বিশু রানী বর্মণও ঢাকায় ছেলের বাসায় থাকেন। গত মঙ্গলবার দুপুরে দাদির সঙ্গে অঙ্কিত বর্মণ গ্রামের বাড়িতে আসে। ঘটনার দিন দুপুরে বাড়ির উঠানে খেলছিল অঙ্কিত। এ সময় পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন এবং শিশুটির দাদি বাড়িতে ছিলেন না। পরে দাদি বাড়িতে ফিরে অঙ্কিতকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী সুকুমার চন্দ্র বর্মণের ঘর থেকে অর্ধ গলাকাটা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের চাচা সোহাগ বর্মণ বলেন, আমরা বাড়ির আশপাশেই ছিলাম। মা কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে এসে অঙ্কিতকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে প্রতিবেশীর ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা এ ঘটনার বিচার চাই।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা