× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ ঘাঁটিতে হামলা, উড়োজাহাজে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১২:৫৮ পিএম

ইরাকের ভিক্টরি বেস ঘাঁটিতে রকেট হামলার পর ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। ছবি: মেহের নিউজ

ইরাকের ভিক্টরি বেস ঘাঁটিতে রকেট হামলার পর ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। ছবি: মেহের নিউজ

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব শব্দ ছিল ইরানের রকেট হামলার, যা বাগদাদ থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়।

জানা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। একটি রকেট ঘাঁটির ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ইরাকি বিশেষ বাহিনীর একটি এ-৩২০বি পরিবহন উড়োজাহাজে আঘাত হানে। এতে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এর মাধ্যমে প্রথমবারের মতো ভিক্টরি বেস সরাসরি হামলার মুখে পড়েছে বলে জানা গেছে। যদিও বর্তমানে ঘাঁটিতে কোনো আমেরিকান সেনা নেই, তারা আগেই এটি খালি করে চলে গেছেন।

ইতিহাসগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা

এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী। ইরাকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত আগ্রাসনের সময়ে এ এলাকাটিকে দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থান মনে করা হতো। সেই সংরক্ষিত এলাকাটিই এখন হামলার মুখে পড়েছে।

ঘটনার পর রাতভর বাগদাদের আকাশে আমিরিকান যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে।

হামলার দায় স্বীকার করেনি কেউ

তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডের বরাতে জানা যায়, ইরাকি নিরাপত্তা সূত্র ভিক্টরি বেসে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বলে দাবি করা হচ্ছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এটিকে ধারাবাহিক হামলার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এই ঘাঁটিতে এর আগেও একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

একই দিন ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি মাঝপথে ধ্বংস করে দেয়।

সব মিলিয়ে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা