× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় তেলের মাপে কারচুপি, ফিলিং স্টেশনকে জরিমানা

খুলনা অফিস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:২৭ পিএম

খুলনা মহানগরীতে জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মহানগরীতে জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মহানগরীতে জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

নগরীর বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানটি নগরীর গল্লামারী এলাকা থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা পর্যন্ত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হোসেন। অভিযানে কারিগরি সহায়তা দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং আইনশৃঙ্খলায় নিয়োজিত ছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ফিলিং স্টেশনের তেলের মজুত, সরবরাহ ব্যবস্থা এবং স্টক রেজিস্টার যাচাই করেন। এ সময় নগরীর খাঁনজাহান আলী বাইপাস সড়কে অবস্থিত আকন ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। বিএসটিআই-এর পরিমাপ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে প্রায় ৮২০ গ্রাম পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছে।

ওজন ও মানদণ্ড পরিমাপ আইন-২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হোসেন বলেন, “ভোক্তা অধিকার সুরক্ষা এবং জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা