× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৮:২৮ পিএম

অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেb বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেb বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য রোধে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে রবিবার বেলা সাড়ে ১১ টার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন।
তিনি বলেন, “বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দুইজন জ্বালানি বিক্রেতার মজুদ পরীক্ষা করা হয়। এ সময় জ্বালানি তেলের খুচরা বিক্রেতা তোতা মিয়া (৫০) এর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রয়ের অভিযোগ উঠে। তার বিরুদ্ধে উঠা অভিযোগ তিনি স্বীকার করেন।
“মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়েও তিনি ক্ষমা প্রার্থনা করেন। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ কার্য থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা