× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৬:৫২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. মিরাজ (৪১) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। 

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ ঢাকা যাত্রাবাড়ী থানার দনিয়ার দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রবিবার ভোরে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে কুলিয়ারচর থেকে আসা ঢাকাগামী মাছবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মিরাজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের ডা. ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস আই বলেন, “এ ঘটনায় নিহতের মা রাবিয়া আক্তার নাছিমা বাদী হয়ে অজ্ঞাত ট্রাকচালককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা