× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে বাস উল্টে খাদে, নারী যাত্রী নিহত

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৬:০৯ পিএম

ঢাকা থেকে বরিশালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রবিবার ভোরে মহাসড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর আহতের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা থেকে বরিশালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রবিবার ভোরে মহাসড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর আহতের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় রবিবার এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে বরিশালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা