× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, দুই প্রতারক আটক

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৫:২৬ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৫:২৬ পিএম

মনোরঞ্জন এবং শরিফুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মনোরঞ্জন এবং শরিফুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডাবরা পাড়া গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মনোরঞ্জন এবং শরিফুল ইসলাম। তারা একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আটক ব্যক্তিরা দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তারা দরিদ্র পরিবারগুলোকে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে কার্ডপ্রতি নির্দিষ্ট অংকের টাকা দাবি করেন।

গত শুক্রবার বিকালে ডাবরা পাড়া গ্রামে গিয়ে টাকা সংগ্রহ শুরু করলে তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। গ্রামবাসীরা তাদের পরিচয়পত্র এবং কার্ড দেওয়ার বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, “ওরা এসে বলেছিল ৫০০ টাকা দিলেই ফ‍্যামিলি কার্ড পাওয়া যাবে। আমরা সরল বিশ্বাসে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু ওদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা পাড়ার সবাইকে ডেকে ধরি।”

আরেক ভুক্তভোগী আজমল হোসেন বলেন, “আমার কাছে এসে বলছে, তারা সরকারের প্রতিনিধি। তারা আমার কাছ থেকে ফ‍্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ১০০০ টাকা দাবি করে। কার্ডের ফরমও দেখিয়েছিল। কিন্তু ফরমে কোনো সরকারি সিল বা স্বাক্ষর না থাকায় আমার সন্দেহ হয়। এরপর গ্রামের অন্যদের জানালে আসল রহস্য বেরিয়ে আসে।”

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাদের কিছুক্ষণ আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশে খবর দেন। মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। এলাকাবাসীর অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা