× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৪:১৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৫:১৬ পিএম

বজ্রপাত। প্রতীকী ছবি

বজ্রপাত। প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শৈলকুপার খড়িবাড়িয়া গ্রামের মাঠে শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে কলেজছাত্র অপু বিশ্বাস (২২) এবং খড়িবাড়িয়ার পার্শ্ববর্তী গ্রাম লক্ষিপুরের শুনীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস।

গুরুত্বর আহত ৭০ বছর বয়সী রনজিত বিশ্বাস খালফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আহত অন্য তিনজনের নাম তাতক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে প্রতিদিনের মতো কৃষকেরা মাঠে দলবেঁধে পেঁয়াজ তুলতে যায়। এরপর দুপুর ১২টার দিকে হঠাৎ সামান্য বাতাস আর কালো মেঘ জমে আকাশে। তারপর বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় অপু ও সমির ঘটনাস্থলেই মারা যায়।

আমিরুল হোসেন নামের স্থানীয় একজন জানান, এখন পেঁয়াজ তোলার মৌসুম, এসময় কৃষকেরা দলবেঁধে পরিবারের সদস্যসহ মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় কাটান। শনিবার দুপুরে হঠাৎ বজ্রপাতে ২ জনের মৃত্যু ঘটে মাঠেই।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার আগেই ২ জনের মৃত্যু হয়। তবে গুরুত্বর আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা