× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় বাসডুবি

বৈরী আবহাওয়ায় ব্যাহত চতুর্থ দিনের উদ্ধার অভিযান

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১০:০৭ এএম

দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে শনিবার সকাল ৮টা থেকে অভিযান শুরু করার কথা থাকলেও তীব্র বাতাসের কারণে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

তিনি বলেন, চতুর্থ  দিনের মতো শনিবার সকাল সাতটা থেকে ডুবুরিরা এসে বসে রয়েছেন। নদীতে তীব্র বাতাস থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

তিনি বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাইরে কোথাও মরদেহ ভেসে গিয়েছে কি না। যেহেতু ৪৮ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যেতে পারে। এ জন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

গত বুধবার সোহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে- এমন দাবি করে কোনও ব্যক্তিকে দৌলতদিয়া ফেরিঘাটের আশেপাশে দেখা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা