× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে পাচারের সময় ৯০০ কচ্ছপের ডিম উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ০৮:৫৬ এএম

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপের ডিম।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপের ডিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৯০০টি কচ্ছপের ডিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ডিম পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপির একটি নৌ টহল দল শুক্রবার এ অভিযান পরিচালনা করে।

এ সময় পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে নেওয়ার পথে এসব কচ্ছপের ডিম জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া ৯০০টি কচ্ছপের ডিম উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

উদ্ধার করা ডিমগুলো পরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন টেকনাফ রেঞ্জ কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, উদ্ধারকৃত ডিমগুলো সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে নিরাপদভাবে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় বন্যপ্রাণী পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা