× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকতার অপব্যবহার চলবে না, নবীনগরে এমপি মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২২:১৫ পিএম

নবীনগর প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবীনগর প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন ও অপব্যবহার নবীনগরে আর চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

নবীনগর প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আব্দুল মান্নান বলেন, “প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ এবং অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়”।

তিনি আরও বলেন, “রাজনীতির মতো সাংবাদিকদের মধ্যেও গ্রুপিং রয়েছে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা-সুবিধায় তিনি পাশে থাকবেন। তবে সাংবাদিকতার নামে অনিয়ম বা অপব্যবহার বরদাস্ত করা হবে না”।

নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ তুলে সাংসদ বলেন, “পরিকল্পিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী”।

উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “নবীনগরকে আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করতে কাজ করছি”।

পাশাপাশি যানজটমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা