× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ২১:৫৬ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৬ ২২:২২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার ট্রেনে কাটা পড়ে  শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। 

উপজেলার ধলাটেংগড় এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ধলাটেংগড় এলাকায় থেমে যায়। বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য নিকটস্থ পাম্পে গেলে যাত্রীদের অনেকে বাস থেকে নেমে নিচে অপেক্ষা করছিলেন। এসময় বাসের কয়েকজন যাত্রী পাশের রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন।

এমন সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা পাঁচ যাত্রী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তারা সবাই গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা এবং সম্ভবত একই পরিবারের সদস্য।

এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা