× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরতি যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৬:৪৩ পিএম

ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদেই যাত্রা করছেন মানুষজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদেই যাত্রা করছেন মানুষজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষরা। শুক্রবার সকালে কর্মমুখী মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে। অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে না পেরে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বসছেন। ঝুঁকিপূর্ণ এই যাত্রা থামাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে ঢাকামুখী যাত্রীরা স্টেশনে জড়ো হতে থাকেন। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেন স্টেশনে পৌঁছালে ভেতরে আসন তো দূরের কথা, দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন।

যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা করতে বাধ্য হচ্ছেন। স্টেশনে রেলওয়ে পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও ছাদে ওঠা যাত্রীদের কার্যকরভাবে ঠেকাতে ব্যর্থ হতে দেখা যায়। অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

ভুক্তভোগী যাত্রী আল আমিন ও ওমর আলী বলেন, “নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন”।

তাদের মতে, ট্রেনের বগি বাড়ানো হলে এ সমস্যার কিছুটা সমাধান হতে পারে। ঈদের আনন্দ শেষে ঘরে ফেরার যাত্রা অনেকের কাছেই দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হচ্ছে।

কয়েকজন যাত্রী জানান, দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনার পর অনেকে বাসে যাতায়াতে ভয় পাচ্ছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বেড়ে গেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, “ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিয়মিতভাবে নিরুৎসাহিত করা হয়। তবে ঈদ শেষে যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে”।

তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেকেই স্টেশনে অপেক্ষায় থেকে যান, আবার অনেকে ঝুঁকি নিয়েই ছাদে ওঠেন। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৭টা ৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশন ত্যাগ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা