× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিঘলিয়ায় ছিনতাইয়ের সময় ‘সহযোগীর’ গুলিতে ছিনতাইকারী নিহত

খুলনা অফিস

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৬ ১৬:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

উপজেলার স্টিমার ঘাট এলাকায় শুক্রবার দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তাহিদুল।

এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের নিজেদের সদস্য সাগরের গায়ে লাগে।

গুলিবিদ্ধ সাগরকে ফেলে অন্য ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায় বলে জানা গেছে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ওই এলাকায় আগে থেকেই ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছিল, তবে সাম্প্রতিক সময়ে তা কিছুটা বেড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা