× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে বিয়ের গেটের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৫:১১ পিএম

বিয়ের অনুষ্ঠানে ‘গেটের টাকা’ দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠানে ‘গেটের টাকা’ দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘গেটের টাকা’কে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ পরিণত হয় আতঙ্ক, কান্না ও ক্ষতির ঘটনায়।

উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মল্লিক বাড়িতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে ‘গেটের টাকা’ দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতরা হলেন—বরপক্ষের রাসেল মল্লিক (২৫), শফিক হাওলাদার (২৬), শাকিল হোসেন (১৬) এবং কনেপক্ষের জামাল হাওলাদার (৪০)। আহতদের মধ্যে কয়েকজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বাউফলে পাঠানো হয়।

বরপক্ষের অভিযোগ, এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শতাধিক মানুষের জন্য প্রস্তুত খাবার নষ্ট হয়ে যায়, ভাঙচুর করা হয় আসবাবপত্র। এমনকি নগদ অর্থ লুটের অভিযোগও উঠেছে।

ঘটনার সবচেয়ে হৃদয়স্পর্শী দিক ছিল ৯০ বছর বয়সী বকুল বিবির উপস্থিতি। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধাকে দেখা যায় নষ্ট হতে বসা খাবারের পাশে বসে পাহারা দিতে। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন। পারিবার জানায়, এটি তার অসুস্থ ছোট ভাই আফতার মল্লিকের ছেলের বিয়ে। সংঘর্ষে সবকিছু ভেস্তে যেতে দেখে তিনি ভীষণ মর্মাহত হন।

কনের বাবা সাগর মিয়া বলেন, “ভুল বোঝাবুঝি থেকেই এ ঘটনা ঘটেছে”।

অপরদিকে বরপক্ষ দাবি করছে, তারা হামলার শিকার হয়েছেন। তবে উভয় পক্ষই বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ওসি (তদন্ত) ইমাম মেহেদী বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা