গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১১:৩৪ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬ ১৩:২৮ পিএম
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় শুক্রবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে শুক্রবার সকাল ৮টা থেকে অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি বলেন, তৃতীয় দিনের মতো শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
তিনি বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাইরে কোথাও মরদেহ ভেসে গিয়েছে কি না। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যেতে পারে। এ জন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
আরো পড়ুন: দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় প্রাণ গেল যাদের