× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া পুলিশ পরিচয়ে থানায় তদবির, মধুপুরে যুবক গ্রেপ্তার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১১:১৪ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৬ ১১:১৭ এএম

পুলিশ পরিচয়ে থানায় এসে প্রতারণার চেষ্টার সময় মিজানুর রহমান নামে এক যুবককে আটক করে মধুপুর থানা পুলিশ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ পরিচয়ে থানায় এসে প্রতারণার চেষ্টার সময় মিজানুর রহমান নামে এক যুবককে আটক করে মধুপুর থানা পুলিশ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশ পরিচয়ে তদবির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়েছেন মো. মিজানুর রহমান (৩০) নামে এক যুবক।

তিনি নিজেকে সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক থানায় প্রবেশ করে নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত বিরোধে জড়িত একটি পক্ষের হয়ে তদবির করার চেষ্টা করেন।

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয় থানায় কর্মরত কর্মকর্তা সেলিম তালুকদারের। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানান।

পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসংগতি ধরা পড়ে। 

এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন যে, তিনি কোনো পুলিশ কর্মকর্তা নন এবং ভুয়া পরিচয়ে থানায় প্রবেশ করেছিলেন।

এরপর প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি পুলিশ পরিচয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে এসেছিলেন।

সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা