দৌলতদিয়ায় বাসডুবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১০:৫৩ এএম
পদ্মায় বাস ডুবে মারা যাওয়া রাজবাড়ীর ১৮ বাসযাত্রীর পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবে মারা যাওয়া রাজবাড়ীর ১৮ বাসযাত্রীর পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছে সরকার।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানান।
তিনি জানান, বাসডুবিতে নিহত রাজবাড়ীর ১৮ জনের পরিবারের কাছে সরকারি সহায়তার ২৫ হাজার টাকা এবং দুজন আহতকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
সুলতানা আক্তার জানান, এ ঘটনায় নিহত কুষ্টিয়া জেলার চারজনসহ গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার একজন করে নিহত ৮ জনের টাকা ওইসব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।