× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য নিয়ে দুই বংশের সংঘর্ষে নিহত ১, পুড়ল ৩০ বসতবাড়ি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ০৯:০৯ এএম

বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফারার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফারার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ফারুক শেখের ছেলে রাজীব শেখ (২৮) নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা কয়েকটি বসতঘরে আগুন দেয় এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিশ্বাস বাড়ির সশস্ত্র লোকজন শেখ বাড়ির ওপর হামলা চালিয়ে প্রায় ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ঘরে থাকা সোনাদানা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ভুক্তভোগী রিপন শেখ বলেন, তাদের বংশের অন্তত ৩০টি বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাইদ বিশ্বাসের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘর ও দোকানে হামলা চালায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা