× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাত্রিকালীন মূলতবি, দৌলতদিয়ায় উদ্ধার অভিযান শুরু হবে সকাল ৮টায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২২:২৩ পিএম

বৃহস্পতিবার সারাদিন উদ্ধারকাজ চললেও দেওয়া হয়েছে রাত্রীকালীন বিরতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃহস্পতিবার সারাদিন উদ্ধারকাজ চললেও দেওয়া হয়েছে রাত্রীকালীন বিরতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া যাত্রীবাহী বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। বৃহস্পতিবার সারাদিন উদ্ধারকাজ চললেও দেওয়া হয়েছে রাত্রীকালীন বিরতি। শুক্রবার সকাল ৮টায় আবারও শুরু হবে উদ্ধার কার্যক্রম।

সাময়িকভাবে বিরতি দিয়ে পুনরায় উদ্ধার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ডুবুরি ও কোস্টগার্ডের দল এখনো নিখোঁজদের সন্ধানে কাজ করছে

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস, মানিকগঞ্জের ডুবুরি দল ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ অভিযানে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় মোট মৃতের সংখ্যা ২৭ জনে পৌঁছায়।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা