কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২১:৩৯ পিএম
র্ঘটনাকবলিত বাস, প্রাইভেটকার এবং মৃতদেহগুলো থানায় নেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় স্টার লাইনের এক বাসচাপায় চালকসহ প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
জেলা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন।
তিনি জানান, স্টারলাইনের বাসটি প্রাইভেটকারটিকে ডানদিক থেকে চাপা দেয়। সম্ভবত তারা মায়ামি হোটেলে নাশতা করতে ঢুকেছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিস্তারিত বলা যাবে।
এই কর্মকর্তা জানান, নিহতরা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিভাবে জানতে পেরেছি। তবে এখনও শতভাগ নিশ্চিত হতে পারিনি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, “এ দুর্ঘটনায় নিহত একজনের স্ত্রী ও আরেক মেয়ে সন্তান আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটির চালকও নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস, প্রাইভেটকার এবং মৃতদেহগুলো থানায় আনা হয়েছে”।