× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ২০:৩১ পিএম

এআই

এআই

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার নায়েকপুর হাওরের বোরো ধানের জমিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বাচ্চু তালুকদার উপজেলার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বাচ্চু তালুকদার নায়েকপুর হাওরে বন্ধকী জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। কয়েক দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি ছিল তার। তবে সম্প্রতি পাশের মাখনা গ্রামের কিছু গরু তার জমিতে ঢুকে ধান খেয়ে নষ্ট করে আসছিল। বিষয়টি তিনি একাধিকবার সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান হয়নি।

ঘটনার দিন বিকেলে তিনি জমিতে গিয়ে ধানগাছ তছনছ অবস্থায় দেখতে পান। এ সময় তিনি প্রতিবাদ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে আসেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে করিল ইসলাম হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ রয়েছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলেই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা