প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম
নিখোঁজদের উদ্ধাররে কাজ করছে ডুবুরিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় এখনো চলমান রয়েছে উদ্ধার অভিযান। এখনো দুর্ঘটনাস্থলে রয়েছে ফরিদপুরের ডুবুরি ইউনিট। তবে প্রত্যাহার করা হয়েছে ঢাকার ডুবুরি ইউনিট।
দৌলতিায়া বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৮ জন পুরুষ রয়েছেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ২৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করেছে। সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন।