কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৪:২৪ পিএম
উদ্ধার হওয়া ইয়াবা | ছবি: সংগৃহীত
মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চালানের সময় টেকনাফের সীমান্ত এলাকায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।
টেকনাফের জীম্বংখালীর সীমান্ত পিলার বিআরএম-১৭ এর নিকটবর্তী সাকেরের ঘের এলাকায় বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিয়ে ছিলেন বিজিবির সদস্যরা। তথ্য মতে চোরাকারবারীরা চালান নিয়ে প্রবেশের চেষ্টাও করেছিলো, কিন্তু বিজিবির উপস্থিতি টেরে পেয়ে ৩ জন পাচারকারী পার্শ্ববর্তী ঘেরের পানি সাঁতরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে পাওয়া প্লাস্টিকের বস্তায় মিলেছে ১২ কোটি টাকার অধিক সমমূল্যের ইয়াবা।
উখিয়াস্থ বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”