× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১৪:১৭ পিএম

মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

এদিন সকাল সাড়ে ৮টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।

আরো পড়ুন: ২৬ মার্চ: স্বাধীনতা ও সাফল্যের কথা

অনুষ্ঠানে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রোভার স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রাব্বানী। তিনি তার বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রাব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান মিয়া।

কুচকাওয়াজ শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ। 

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা