× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৮ এএম

মো. জাকারিয়া শয়ন। ফাইল ছবি

মো. জাকারিয়া শয়ন। ফাইল ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাকারিয়া শয়ন (২৪)। তিনি উপজেলার জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে এবং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লুৎফর হায়দার রুমির ভাতিজা। এছাড়াও তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী ছিলেন।

জানা গেছে, সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটের দিকে জোড়গাছা বাজার এলাকায় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শয়নকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টা ৫০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে শয়নকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপন বলেন, জোরগাছা বাজার এলাকা মাদক বেচাকানার কারখানা। বার বার উপজেলা আইনশৃঙ্খলা সভায় মাদকের ব্যাপারে অবগত করলেও কোনও সুরাহা পাওয়া যায়নি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এ এঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা