× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২১:০১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইমন হোসাইন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইমন উপজেলার নামা কৈয়াকুড়ি এলাকার মাছ ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ এসব তথ্য জানিয়েছেন। 

স্থানীয় ও নিহতের স্বজনের বরাতে তিনি জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ভ্রমণে বের হয় সাইমন। ভ্রমণের একপর্যায়ে নামা কৈয়াকুড়ি-দশকাহনীয়া ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সাইমনসহ তার সঙ্গীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাইমনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, “এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা