× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জন গ্রেপ্তার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২০:২৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৬ ২২:০১ পিএম

আটককৃত পেট্রোল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটককৃত পেট্রোল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরে কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাদের বুধবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার রাতে ১৫টি ড্রামে ভর্তি ৩ হাজার লিটার পেট্রোল ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাযোগে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের গতিরোধ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, “বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা