গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১৪:৫৬ পিএম
দৌলতদিয়ায় ডুবল যাত্রীবাহী বাস
দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সন্ধ্যান পেয়েছে ফায়ার সার্ভিস। পানির অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে সন্ধান পেয়েছেন বাসটির। ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন অন্তত ১৭ জন। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।