গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৮:৩১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৮ পিএম
বাসটি পানিতে পড়ে যাওয়ার পর ঘাটে জড়ো হয়েছেন এলাকাবাসী। ছবি: ভিডিও থেকে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন।
জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া ফরিদপুর থেকেও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, “৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। দুজনকে উদ্ধার করা হয়েছে”।