× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত অন্তত ৫

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৫:২৭ পিএম

কবরস্থান নিয়ে সংঘর্ষের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কবরস্থান নিয়ে সংঘর্ষের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মাঝামাঝি একটি কাঁচা রাস্তার ওপর কবরস্থানের জায়গা নিয়ে সিকদার ও মন্ডল বংশের সঙ্গে সওদাগর বংশের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় সিকদার-মন্ডল বংশের ১৫ থেকে ২০ জন লোক রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে সওদাগর বংশের লোকজনের ওপর হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহত হন ওসমান আলী শেখের ছেলে নাঈম ইসলাম (১৭)। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়েছেন। অপরদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন।

আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের মরদেহ বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজমের নেতৃত্বে থানা পুলিশ এবং মগড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা