× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর নগরীকে যানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযান

রংপুর অফিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৪:৩৭ পিএম

রংপুরে বুধবার অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে বুধবার অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীকে যানজট মুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় সিটি বাজারের সামনে রাস্তা দখল করে ফল, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু পণ্য জব্দ করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটবে এমন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, “সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় ঈদের আগে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে সতর্ক করেন। এতে ব্যবসায়ীরা সাড়া না দেয়ায় মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান শুরু করেছে। এটি চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই নগরবাসীর চলাচলে যেন কোন ধরনের বিঘ্ন না ঘটে। অভিযানের পর কোন ব্যবসায়ী আবারও ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুর্নবাসনের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।” 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা