× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের লোকনাথ সেবাশ্রমে বাসন্তী পূজা শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২৩:৫১ পিএম

মঙ্গলবার বিকেলে অশোকষষ্ঠীতে পাঁচ দিনব্যাপী এ পূজার  উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার বিকেলে অশোকষষ্ঠীতে পাঁচ দিনব্যাপী এ পূজার উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে অশোকষষ্ঠীতে মাতৃবরণ, দেয়ালিকা প্রকাশ ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী। 

উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি  ছিলেন শিপ্রা মহাজন। বক্তব্য দেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। 

শান্তি মন্ত্র পাঠ করেন ট্রাস্টের সদস্য দীলিপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহসভাপতি রতন কুমার দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, স্বপন কুমার দাশ, দয়াল হরি চৌধুরী প্রমুখ। 

মঙ্গলবার সন্ধ্যায় সম্পন্ন হয় শ্রীশ্রী বাসন্তী দেবীর অধিবাস। বুধবার সন্ধ্যায় মহাসপ্তমীতে হবে আরতি প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে মহাঅষ্টমীতে হবে চন্ডী পাঠ, চন্ডী কীর্তন ও শিব ভজন এবং সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা। শুক্রবার সকালে মহানবমীতে হবে মাতৃ সম্মেলন, আলোকিত নারী সম্মাননা, শ্রীশ্রী অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার শুভ উদ্বোধন। সন্ধ্যায় হবে সংগীতাঞ্জলি ও ভায়োলিন সন্ধ্যা। শনিবার দশমীতে হবে মাতৃ নিরঞ্জনসহ বাসন্তী পূজা ও বিভিন্ন অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে সবার সরব উপস্থিতি চেয়েছে উৎসব উদযাপন পরিষদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা