× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের চতুর্থ দিনেও টেকনাফের সৈকতে পর্যটকদের ভিড়

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৮:১৪ পিএম

ঈদের চতুর্থ দিনেও চোখে পড়ার মতো ভিড় ছিল টেকনাফ সমুদ্র সৈকতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের চতুর্থ দিনেও চোখে পড়ার মতো ভিড় ছিল টেকনাফ সমুদ্র সৈকতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত।

ছুটির শেষ সময়েও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকে মুখর ছিল টেকনাফ সমুদ্র সৈকত।

বিচ সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে টানা কয়েকদিন পর্যটক আগমন থাকলেও চতুর্থ দিনে ভিড় বেড়ে যায়। সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।

ঢাকা থেকে আসা ফারুক আহমেদ জানান, “পরিবার নিয়ে এখানে এসেছি। সৈকতের পরিবেশ খুব সুন্দর, যদিও ভিড় বেশি, তবু আনন্দটা উপভোগ করছি”।

আরেক পর্যটক শাহীন আলম বলেন, “টেকনাফের সৌন্দর্য অন্যরকম। এত ভিড়ের মধ্যেও সমুদ্রের কাছে আসলে মনটা ভালো হয়ে যায়”।

পর্যটক বাড়ায় বিক্রি বেড়েছে সৈকতে ব্যবসায়ীদের। চটপটি দোকানদার মো. সেলিম বলেন, “পর্যটক বেশি থাকায় বিক্রি অনেক ভালো হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হচ্ছে”।

নিরাপত্তা বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার রয়েছে।” টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইনামুল হাফিজ নাদিম যোগ করেন, “পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা