× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় শিশুহত্যা ও নারীর রহস্যজনক মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৪:৫৮ পিএম

নিহত শিশু জান্নাতুল মাওয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শিশু জান্নাতুল মাওয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার এবং একই সময়ে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নগরীর লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে জান্নাতুল মাওয়া (৪) সোমবার দুপুরে নিখোঁজ হয়। পরিবার জানায়, ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় গিয়ে পরিচিত এক ব্যক্তি আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে বলা হয় শিশুটি আইসক্রিম খাচ্ছে। তবে কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পরিবারের অভিযোগ, দূর সম্পর্কের আত্মীয় তোতা মিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই সময়ে নগরীর নিরালা এলাকার জাহেদউর রহমান সড়ক সংলগ্ন একটি বাসা থেকে সাথী আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকে কর্মরত ছিলেন।

মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। সহকর্মীরা জানান, সাথীর বাড়ি বাগেরহাটে এবং ঘটনার আগের দিনও তিনি স্বাভাবিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা