মোহনপর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৯:৩৪ পিএম
ফাইল ফটো
রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত মো. সাব্বির (২১) হত্যা মামলার প্রধান আসামি প্রধান আসামি মঞ্জুর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মৌগাছী ইউপির বিদিরপুর ফকিরপাড়া এলাকা থেকে সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।
এর আগে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউপির বেড়াবাড়ী গ্রামের দিঘির মোড়ে ছুরিকাঘাতে আহত হন সাব্বির।
নিগত সাব্বির স্থানীয় বেড়াবাড়ী গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে এবং সবজি ও মুদির দোকান চালাতেন। তার পরিবারের ভাষ্য, পূর্ব বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সাব্বির গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের মা মোছা. সাবিনা বেগম সোমবার মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে বেড়াবাড়ী এলাকার সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন খাঁনের ছেলে মো. মঞ্জুর হোসেন খাঁন (৩৮), মো. তাসমীর আহম্মেদ রুম্মান (২৯), নাজমুল হোসেন সোহান (২৮) এবং অজ্ঞাত আরও ৬–৭ জন।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব-ইন্সপেক্টর মো. মোদাচ্ছের হোসেন খাঁন বলেন, “জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে”।