× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোষা বিড়ালকে বাঁচাতে ঝুঁকি, তিনতলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৬:৪৪ পিএম

ঢাকার শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে সোমবার ছাদ থেকে পড়ে বন্যা কস্তা নামে একজনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে সোমবার ছাদ থেকে পড়ে বন্যা কস্তা নামে একজনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি নিজ ভাড়া বাসার তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে এবং বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী। তিনি স্বামীসহ ঢাকায় বসবাস করতেন।

পরিবার জানায়, তারা নিঃসন্তান দম্পত্তি এবং তিনতলার বাসায়ই থাকতেন। সোমবার ভোরে ঘরে তার প্রিয় পোষা বিড়ালটি কোনো ফাকে ছাদে উঠে যায়। বিড়ালটি দেখতে না পেয়ে তিনি ছাদে গিয়ে সেটিকে ছাদের কিনারায় দেখেন। বিড়ালটি যদি নীচে পড়ে যায়, এমন শঙ্কায় তা প্রতিরোধ করতে গিয়ে নিজেই ঝুঁকি নিয়েছিলেন। ছাদ থেকে বিড়ালকে নামানোর সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, “সে সবসময় প্রাণপ্রিয় বিড়ালের প্রতি যত্নশীল ছিল। ভোরের অল্প মুহূর্তে যে ঘটনা ঘটল, তা আমাদের জন্য এক অবর্ণনীয় শোক”।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালাম জানান, ঢাকায় দুর্ঘটনায় মৃত বন্যা কস্তার সংবাদ পাওয়া গেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বন্যা কস্তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে এবং স্থানীয় খ্রিস্টান কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা