× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটিতেও সেবা সচল: কিশোরগঞ্জে ৩১টি স্বাভাবিক প্রসব সম্পন্ন

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৫:১৫ পিএম

ঈদের ছুটিতেও সেবা সচল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের ছুটিতেও সেবা সচল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন সাধারণ মানুষ উৎসবের আমেজে ব্যস্ত, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের লম্বা ছুটির মধ্যেও জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে মোট ৩১টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সফলভাবে সম্পন্ন হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ছুটির দিনগুলোতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা চালু ছিল। ৩১টি স্বাভাবিক প্রসবের মধ্যে কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৪টি, কটিয়াদী উপজেলার আচমিতা ও মুমুরদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৯টি, ভৈরবের শিবপুরে ৫টি, কালিকা প্রসাদে ১টি এবং তাড়াইলে ২টি প্রসব সম্পন্ন হয়।

স্বাভাবিক প্রসব ছাড়াও এই সময়ে অর্ধশতাধিক গর্ভবতী মায়ের গর্ভকালীন চেক-আপ (ANC), প্রসবোত্তর সেবা (PNC) এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন নিয়মিত সেবা দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদরের মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. সাইদুল হাসান জানান, জেলা উপ-পরিচালকের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতে নিরাপদ প্রসব ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল। মাঠপর্যায়ের কর্মীরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় এটি সম্ভব হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঈদের ছুটিতেও আমাদের সেবাকেন্দ্রগুলো খোলা ছিল। বিশেষ করে নিরাপদ প্রসব সেবার ওপর গুরুত্ব দেওয়ায় ৩১ জন প্রসূতি মা কোনো জটিলতা ছাড়াই সেবা পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা