× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমনভাবে সাংবাদিকতা করতে হবে যাতে সুনাম অক্ষুন্ন থাকে: আতিকুর রহমান

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৬ ২২:০৭ পিএম

বগুড়ার হোটেল নাজ গার্ডেনে সোমবার বেলা ১১টার দিকে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার হোটেল নাজ গার্ডেনে সোমবার বেলা ১১টার দিকে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিকতা একটি মহৎ পেশা, এমনভাবে কাজ করতে হবে যাতে সুনাম অক্ষুন্ন থাকে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বগুড়ার হোটেল নাজ গার্ডেনে তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বেলা ১১টার দিকে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

অতিরিক্ত প্রেস সচিব বলেন, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বগুড়ার উন্নয়নে সচেষ্ট ছিলেন। 

তিনি আরও বলেন, বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে এবং স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এবং স্টার নিউজের বার্তা সম্পাদক সুমন তালুকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা