× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ পাঠাগার ‘একতা সংঘ’: পরিবেশ ও সমাজ উন্নয়নে ছড়াচ্ছে জ্ঞানের আলো

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১১:৩৪ এএম

পাঠাগারে আলোচনা শেষে সংসদ সদস্য শেখ রেজাউল একটি বৃক্ষরোপণ করেন। পরে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাঠাগারে আলোচনা শেষে সংসদ সদস্য শেখ রেজাউল একটি বৃক্ষরোপণ করেন। পরে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে গ্রামীণ পাঠাগার একতা সংঘ। নওগাঁর রাণীনগরের দাউদপুর ও বেলবাড়ি গ্রামে গড়ে উঠেছে এই পাঠাগার।

পাঠাগারটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকরা।

যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বই পড়ায় আগ্রহ বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি বৃক্ষরোপণ ও গ্রামের রাস্তা সংস্কারেও কাজ করছে তারা।

দাউদপুর ও বেলবাড়ি গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে সংগঠনটির কার্যক্রম যেমন বাড়ছে, তেমনি ছড়িয়ে পড়ছে সচেতনতার বার্তা।

পাঠাগারের ইতিবাচক প্রভাব আশপাশের গ্রামগুলোতেও পড়তে শুরু করেছে। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।

সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত রোববার বিকেলে মাদকবিরোধী র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন।

এছাড়াও পাঠাগার কমিটির সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টু ও সম্পাদক মশিউর রহমান মিতুলসহ সদস্যরা উপস্থিত ছিলেন। দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে প্রধান অতিথি পাঠাগার পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে রাখেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আলোচনা শেষে তিনি একটি বৃক্ষরোপণ করেন। পরে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা